নাঙ্গলকোটে আরজে স্পাইসি ক্যাফের উদ্বোধন | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে আরজে স্পাইসি ক্যাফের উদ্বোধন

21 June 2025, 11:56:02

নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আধুনিক রেস্তোরাঁ আরজে স্পাইসি ক্যাফে রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট জামান্স প্লাজার ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

ভোজন বিলাসীদের জন্য চমৎকার আয়োজন নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আরজে স্পাইসি ক্যাফে রেস্টুরেন্ট দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোঃ এ এন জনি মজুমদার ও মোঃ ইসরাফিল উপস্থিত ছিলেন।

স্বত্ত্বাধীকারী মোঃ এ এন জনি মজুমদার বলেন, সেবার মনোভাব নিয়ে আমরা রেস্টুরেন্টটি শুরু করেছি। স্বল্প লাভে মানসম্মত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

অপর স্বত্বাধিকারী ইসরাফিল বলেন, ভোজন বিলাসীদের জন্য আমরা হায়দ্রাবাদী বিরিয়ানী, স্পেশাল সাগরানা, বিফ তেহারী, ভুনাখিচুড়ি, চিকেন গ্রীল, চিকেন তান্দুরী, শর্মা, সিক কাবাব, চিজ পিৎজা, জুসবার সহ চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের আয়োজন রেখেছি।

এসময় উপস্থিত ছিলেন, জামান্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আহাম্মদ, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারন সম্পাদক তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুদ্দিন লাকি, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ও নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, প্রচার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য নাঈম উদ্দিন, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান উল্লাহ বিএসসি, মাস্টার শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মহিন উদ্দিন, তোফায়েল আহমেদ, শফিউল আলম, জামান্স ক্লিনিকের ব্যবস্থাপক আব্দুল হান্নান, তুষার মার্কেটের স্বত্ত্বাধিকারী আহসানুজ্জামান তুষার খান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন টিপু, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ছাত্রদল সভাপতি জিয়াউল হক, নাঙ্গলকোট অনলাইনের চেয়ারম্যান নাসরুল হক জাহিদ, বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী ফারুক হোসেন মজুমদার, ডাক্তার খলিলুর রহমান, সমাজ সেবক একেএম নাজমুস সাকিব, বিষ্ণু চন্দ্র দাস, আব্দুর রহিম, শামসুল আলম, মোবারক হোসেন, নাসির উদ্দিন, জাহিদুল হাসান জুনায়েদ, আব্দুল কাইয়ুম প্রমূখ।

দোয়া মুনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত