নাঙ্গলকোটে ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম উদ্বোধন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া বাজারে ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম শুক্রবার বিকেলে দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক সাবেক সেনা কর্মকর্তা আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লোকমান হোসেন, ফারুক আহমদ, কবির আহমদ ভেন্ডার, মাওলানা ওহিদুর রহমান, ব্যবসায়ী আরবের রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লুৎফর রহমান, নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, মামুন, সাবেক আর্মি শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাবেক পুলিশ সদস্য শহিদুল ইসলাম, ঝাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝাটিয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
