নাঙ্গলকোটে নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ, অবস্থা আশংকাজনক !

নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের উত্তর নুরপুর উত্তর পাড়া মুন্সী বাড়ীর আবু তাহেরের ছেলে রকিবুল ইসলাম (১৮) কে পার্শ্ববর্তী যুক্তিখোলা বাজারে মঙ্গলবার দুপুরে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লার বেসরকারি একটি হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের উত্তর নূরপুর উত্তরপাড়া মুন্সী বাড়ীর আবু তাহেরের ছেলে নির্মাণ শ্রমিক রকিবুল ইসলাম সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী লালমাই উপজেলার যুক্তিখোলা বাজারে গেলে তাদের মধ্যে একজনের সাথে প্রেম গঠিত পূর্বের একটি সমস্যা নিয়ে আজবপুর গ্রামের ফরিদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ইউপি সদস্য জামিল আর্মি সেখানে উপস্থিত হলে তার সাথেও রকিবুলের বাগবিতণ্ডা হয়।এক পর্যায়ে রকিবুলের সহপাঠীরা পালিয়ে যায়।
এসময় ইউপি সদস্য জামিল আর্মি ও বাজার ব্যাবসায়ী আজবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মহিন উদ্দীন সহ ৭/৮ জন মিলে রকিবুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ করেন রকিবুলের পিতা আবু তাহের। তিনি আরো বলেন, রকিবুলের অবস্থা আশংকাজনক দেখে তাকে প্রথমে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে যাই, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিতে পারবে না বলে কুমিল্লায় প্রেরণ করেন। পরবর্তীতে তাকে কুমিল্লার ট্রমা হসপিটালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আমি এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি দাবি করছি।
ইউপি সদস্য জামীল আর্মি বলেন, দাঁড়াচৌ গ্রামের রকিবুলের এক সহপাঠী দীর্ঘদিন থেকে আজবপুর গ্রামের ফরিদের মেয়কে উত্তক্ত করে আসছে। ঘটনার দিন রকিবুলের ঐ বন্ধু রকিবুলসহ আরো ৭/৮ জনকে সাথে নিয়ে আজবপুর গ্রামের ফরিদের বাড়িতে গিয়ে তার মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ফরিদের পরিবারের লোকজন তাদেরকে আটক করে যুক্তিখোলা বাজারে নিয়ে আসে। বিষয়টি আমাকে জানানো হলে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। রকিবুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাকে মারার জন্য উদ্যত হয়। এ সময় আমি তাকে চড় থাপ্পড় মারি। এবং তার পিতাকে খবর দিয়ে তার হাতে তাকে সোপর্দ করি।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ছেলেটিকে চিকিৎসা করানোর জন্য আমি তার পিতাকে বলেছি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান রকিবুলের পিতা আবু তাহের।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী সংবাদ প্রতিক্ষণ কে বলেন। আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত