নাঙ্গলকোটে ভাইয়ের হাতে ভাই খুন !

নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে বড় ভাই রমজান আলী ছুরি দিয়ে জবাই করে ছোট ভাই দেলোয়ার হোসেন (৩০) কে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায়। নিহত দেলোয়ার হোসেনকে প্রথমে স্থানীয় মন্নারা বাজার পলাশ মেডিকেল হলে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের পুত্র দেলোয়ার হোসেন পারিবারিক কলহের জেরে তার বড় ভাই রমজান আলীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে বলে জানান নিহতের স্ত্রী পান্না বেগম ও ছোট বোন মনী আক্তার।
শনিবার সকাল ১০টার রমজান আলীর সাথে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটির এক পযার্য়ে পরিবারের সকল সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলে শ্রমিকের কাজ করে। তার দু’টি কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী অন্ত:সত্তা। তার দুটি সন্তান রয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক রমজান আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.























মতামত