নাঙ্গলকোটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত