আমাদের শরীরে রক্ত মাংস থাকতে আপনাদের আমানতের খেয়ানত হবে না - নাজমুল হাছান ভূঁইয়া বাছির
নাঙ্গলকোটে ম্যাক শপিং কোড মেগামল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে ম্যাক শপিং কোড মেগামল এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় ম্যাক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ম্যাক শপিং কোড মেগামল এর ডিরেক্টর এডমিন মো: বশিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাক শপিং কোড মেগামল এর চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিন মজুমদার, পর্যটন কর্পোরেশনের সাবেক পরিচালক ফয়জুল কবির খান, মাস্টার নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল আলম নোমান, মাস্টার মইনুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম। ম্যাক শপিং কোড মেগামল এর চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ম্যাক শপিং কোড মেগামলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের এমডি আমির হোসেন মাসুদ ও ডিরেক্টর বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ম্যাক শপিং কোড মেগামল এর এমডি আমির হোসেন মাসুদ, ভাইস চেয়ারম্যান এ কে এম আশরাফুল আলম, ডি এম ডি কাজী নজরুল ইসলাম, ডিরেক্টর ফাইন্যান্স আবু তৈয়ব মজুমদার, ডিরেক্টর পারসেস খুরশিদ আলম, প্রতিষ্ঠানের ডিরেক্টর ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির বলেন, নাঙ্গলকোটে এবার নজিরবিহীন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নাঙ্গলকোটের জনগণ আমাকে ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত করেছে। আমার কাছে তাদের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশা পূরণে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা তেমন নেই। আমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে জনগণকে সেবা করে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করবো। আমি নাঙ্গলকোটের জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
ম্যাক শপিং কোড মেগামলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আমানত এখানে সুরক্ষিত থাকবে। আমাদের রক্ত মাংস থাকতে এর কোন খেয়ানত হবে না। এখানে কোন অনিয়ম সহ্য করা হবে না।
ম্যাক শপিং কোড মেগামল এর ডিরেক্টর এডমিন মো: বশিরুজ্জামান বলেন, নাঙ্গলকোটের মানুষ ঢাকা কুমিল্লায় গিয়ে ব্যাপক কেনাকাটা করে থাকেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এক ছাদের নিচে এ বিশাল আয়োজন করেছি। এটি শুধু ব্যবসা নয় এটা নাঙ্গলকোটের জনগণের সেবা ও উন্নয়নের মাইলফলক হিসেবে কাজ করবে। এখানে একই ভবনে ম্যাক শপিং কোড মেগামল, ম্যাক হসপিটাল, ম্যাক কনভেনশন সেন্টার ও রুফটপে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ম্যাক রেস্টুরেন্ট স্থাপন করা হবে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত