রেইনবো স্টার সোসাইটির নতুন কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা

মোঃ সাইফুল ইসলাম
কুমিল্লার জনপ্রিয় মানবিক ও সামাজিক সংগঠন রেইনবো স্টার সোসাইটির নতুন কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা শুক্রবার সান্ধায় নাঙ্গলকোট স্নপ্নচুড়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সহ-সভাপতি মামুন রিয়াদের সঞ্চালনায় সভাপতিত্বে করেন রেইনবো স্টার সোসাইটির নব-নির্বাচিত সভাপতি রাজিব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আবু ফাহাদ মোঃ রইস উল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন;রেইনবো সোসাইটির গভর্নিং বোর্ডের ভাইস-চেয়ারম্যান ওবায়দুল হক তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,রেইনবো স্টার সোসাইটির গভর্নর নজরুল ইসলাম, সাফায়েত হোসেন, মাষ্টার শামছুল আলম শাহাদাত,প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ,সাংবাদিক সাইফুল ইসলাম,মোঃ রাজু,সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সাকিব প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা মন্ডলীর সদস্য,গভর্নিং বোর্ডের সদস্য ও নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সর্বোচ্চ রক্ত ম্যানেজ কারি ব্লাড ব্যাংক সম্পাদক ইয়াসিন আরাফাত রাসেলকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত